M.V Rainbow – Tanguar Haor House Boat, Tahirpur, Sunamgonj
সুনামগঞ্জ – টেকেরঘাট – সুনামগঞ্জ সার্ভিস পরিচালিত হবে।
� ভ্রমণ সময় ২ দিন ১ রাত :
ভ্রমণ বিবরনী –
হাওর ভ্রমণের প্রথম দিন সুনামগঞ্জ ঘাট হতে শীপে চেক-ইন সকাল ৮টা।
সারাদিন টাংগুয়ার হাওর ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্না দেখে টেকেরঘাটে নোংগর করে শীপে রাত্রি যাপন (স্পেশাল ডিনার বার-বি-কিউ)
দ্বিতীয় দিন সকালে হোন্ডা বা অটোরিকশা দিয়ে শিমুল বাগান, বারেক টিলা সাইট সিয়িং ও জাদুকাটা নদী ও হাওর দেখতে দেখতে সন্ধ্যা ৭ টায় সুনামগঞ্জ ঘাটে শীপ থেকে চেক আউট।
(পানির উচ্চতা কম বেশি হইল ভ্রমণ স্পট পরিবর্তন হতে পারে।)
আমাদের শীপ এভেইলেভল আছে, ফুল শীপ বুক করতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন।
*এছাড়াও যেকোনো দিন….. ১ রাত ২দিন, ১রাত ১দিন ও ডে লং প্যাকেজ এর ব্যবস্থা করা যাবে।
-কাস্টমাইজড প্যাকেজ,
-কর্পোরেট প্যাকেজ,
-স্টুডেন্ট প্যাকেজ এর ব্যবস্থা আছে।
Call: +880 1711336825, 01402288573, 01678076361-69
এম ভি রেইনবো নৌপথে ভ্রমণের জন্য একটি জনপ্রিয় নন এসি ট্যুরিস্ট শীপ। যা টাংগুয়ার হাওরে এই বছর জুন, জুলাই ও আগস্ট মাস পর্যন্ত নিয়মিত ট্যুরিজম সার্ভিস দিবে ইনশাআল্লাহ।
Call: +880 1711336825, 01402288573, 01678076361-69
এম ভি রেইনবো শীপের কেবিন সমুহ:
*****************************************
সর্বমোট ২২ টা নন এসি কেবিন। ৪৮ জন থাকার ব্যবস্থা।
★ ২ টি ৪ জন থাকার কেবিন (নন এটাস্ট ওয়াশরুম কেবিন)
★ ৮ টি কাপল কেবিন (এটাস্ট ওয়াশরুম -হাই কমোড),
★ ৩ টি কাপল কেবিন (নন এটাস্ট ওয়াশরুম কেবিন),
★ ৯ টি টু-ইন বেড (নন এটাস্ট ওয়াশরুম কেবিন।)
শীপে যা যা সুবিধা পাবেন:
শীপের সবদিকে রয়েছে হাওর ভিউ ব্যবস্থা,
রুফটপ ডাইনিং, বার-বি-কিউ ডিনারের ব্যবস্হা, শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা, সোজা হয়ে হাঁটার মতো উচ্চতা, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, ফিল্টার পানির ব্যবস্থা, সার্বক্ষণিক চা/কফি।
প্রতিটি রুমে ফ্যানের ব্যবস্থা, জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা,ফ্রি টয়লেটিজ,সাবান, শ্যাম্পু,টুথপেষ্ট,হাইজেনিক উপকরণ, জায়নামাজ/নামাজের সুবিধা।
ফোন /ল্যাপটপ চার্জিং সিস্টেম, সার্বক্ষণিক রুম সার্ভিস, অভিজ্ঞ টুরিস্ট গাইড, অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফার্স্ট এইড চিকিৎসা সুবিধা।
কেবিনের ক্যাটাগরি অনুয়ায়ী প্যাকেজ মুল্য:
********************
★ জনপ্রতি ৫,৫০০/- টাকা (নন এটাস্ট বাথরুম কেবিন)
★ জনপ্রতি ৬,৫০০/-টাকা (এটাস্ট বাথরুম সহ কেবিন)
শিশু পলিসি:—-
★ ০-৩ বছরের মধ্যে ফ্রি
★ ৪-৮ বছরের ভিতরে ৫০% প্রদান করতে হবে এবং বাবা-মায়ের সাথে বেড সেয়ার করতে হবে।
নোট: নিজস্ব তত্ত্বাবধানে দেশের যে কোন স্থান থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসবেন। আপনি চাইলে আমরা দেশের যে কোন স্থান থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসা ও যাওয়ার বাস টিকিটের ব্যবস্থা করে দিব। যা প্যাকেজে অন্তভূক্ত নয়।
খুলনার অভিজ্ঞ বাবুর্চির মাধ্যমে হাওরের বড়,ছোট মাছ,হাসের মাংস সহ বাহারি স্বাদের খাবার -এছাড়া স্পেশাল ডিনার বার-বি-কিউ এর ব্যবস্থা রয়েছে ।
এক কথায়, আপনি সুনামগঞ্জ এসে শীপে চেক-ইন করার পর (একান্ত ব্যক্তিগত খরচ ছাড়া) আবার সুনামগঞ্জ এসে চেক-আউট পর্যন্ত ২ দিন ১ রাতের সকল খাবার, ভ্রমণ বিবরনীতে উল্লেখিত সকল স্পট সাইড সিয়িং, শিমুল বাগান এন্টি ফি সহ হোন্ডা/অটোরিকশা খরচ সহ সকল খরচ প্যাকেজে অন্তভূক্ত।
খাবার মেন্যু (১ রাত ২ দিনের ট্যুরের জন্য
# মোট ৫ বেলা মূল খাবার ডাবল মেন্যু
# ৪ টি স্ন্যাক্স
টাঙ্গুয়ার হাওরের দর্শনীয় স্থান সমূহ
ট্যাকের হাট
ট্যাকের হাট ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি বাজার। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যারা আসেন তারা একবার হলে বেড়িয়ে যান ট্যাকের হাটে। ট্যাকের ঘাটে নৌকা নোঙ্গর করার পর বিকেলের সময়টা সবাই এদিক সেদিক ঘুরে বেড়ায়। সন্ধ্যা বেলায় হালকা খাবার বা ভাজা পোড়া খেতে সবাই ভিড় জমায় ট্যাকের হাটে। ট্যাকের ঘাট থেকে ০৩-০৪ মিনিটের হাটার দুরুত্বে এই বাজারের অবস্থান। যারা বাজেট ট্যুরে আসেন তারা ট্যাকের হাটে কম দামে ভালো মানের খাবার পেয়ে যাবেন।
লাকমা ছড়া
টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসলে যে জায়গাটিতে যেতে একদম ভূলবেন না সেটি হচ্ছে লাকমা ছড়া। পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজের আস্তরন। এই সবুজ আস্তরনের বুক বেয়ে নেমে এসেছে এক ঝর্ণা, যার নাম লাকমা। এই ঝর্নাটি ভারত বাংলাদেশ সীমান্তে। লাকমা ঝর্ণাটি বাংলাদেশ থেকে দেখা যায়না। লাকমা ঝর্ণার পানিগুলো বাংলাদেশে বয়ে আসে। লাকমা ঝর্ণার পানি গিয়ে পড়ে টাঙ্গুয়ার হাওরে। যে পথ দিয়ে পানি গিয়ে হাওরে পড়ে তাকে বলে লাকমা ছড়া। ছড়ার শীতল জল আপনাকে প্রনবন্ত করবে। ছড়ায় বড় বড় পাথর ছড়ার সৌন্দর্যকে কয়েক গুন বৃদ্ধি করেছে। ট্যাকের ঘাটে নৌকা থেকে নেমে একটা অটো বা মোটর সাইকেল নিয়ে লাকমা ছড়ার সৌন্দর্য উপভোগ করতে চলে যেতে পারেন।
ওয়াচ টাওয়ার
হাওরকে অন্যভাবে উপভোগ করতে অবশ্যই উঠবেন ওয়াচ টাওয়ারে। ছুটির দিন গুলোতে বেশ ভিড় থাকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে। বলাই নদীর পাশ ঘেঁসে হিজল বনে ওয়াচ টাওয়ারের অবস্থান। প্রায় সব নৌকা একবারের জন্য হলেও ওয়াচ টাওয়ারের পাশে যায়। ওয়াচ টাওয়ারের আশে পাশের পানি বেশ স্বচ্ছ। পানি স্বচ্ছ বলে ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকই এইখানে গোসল সেরে নেন। এইখানে পানিতে নেমে চা খাওয়ার আছে বিশেষ সুযোগ। ছোট ছোট নৌকায় করে হাওরের স্থানীয় লোকজন চা, বিস্কুট বিক্রয় করে। আপনি চাইলে বড় নৌকা থেকে নেমে ছোট ছোট নৌকা দিয়ে ঘুরতে পারবেন এইখানে, শুনতে পারবেন মাঝির সুমধুর কন্ঠে হাওর বাঁচানোর গান।
নীলাদ্রি লেক
নীলাদ্রি লেক এইখানে মানুষদের কাছে পাথর কুয়ারি নামে পরিচিত। এই লেকটি এবং তার আশ পাশের এলাকা বাংলার কাশ্মীর নামেও পরিচিত। নীলাদ্রি লেকের বর্তমান নাম “শহীদ সিরাজী লেক” । বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বির বিক্রম এর নামানুসারে এই লেকের নামকরন করা হয়। কিন্তু ট্রাভেলার কমিউনিটিতে এটি নীলাদ্রি লেক হিসেবেই বেশী পরিচিত। এই লেকের পানি খুব স্বচ্ছ। নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন এই লেকে। আরো আছে কায়াকিং এর বিশেষ ব্যাবস্থা। ক্লান্তি দূর করার জন্য স্বচ্ছ ঠান্ডা লেকের জলে স্নান করে নিতে পারবেন। লেকের এক পাশ সবুজ ঘাসের চাদরে মোড়ানো ছোট ছোট বেশ কয়েকটি টিলা। আর অন্য পাশে রয়েছে সুউচ্চ সুবিশাল পাহাড়। পাহাড়, টিলা, লেকের স্বচ্ছ পানি প্রকৃতির এই সুন্দর মিতালী আপনাকে বিমোহিত করবে। এইখানে এসে আপনি হারিয়ে যেতে বাধ্য। ট্যাঁকের ঘাটে নৌকা থেকে নেমে সোজা হেঁটে চলে আসতে পারবেন নীলাদ্রি লেকে। পড়ন্ত বিকালের সময়টুকু কাটতে পারেন লেকের পাড়ের ঘাসের চাদরে বসে। অথবা প্রিয় মানুষটিকে নিয়ে করতে পারেন লেকের জলে নৌকা ভ্রমণ অথবা করতে পারেন কায়াকিং।
জাদুকাটা নদী
জাদুকাটা নদীর আদি নাম রেনুকা। কথিত আছে জাদুকাটা নদী পাড়ে বসবাস কারি কোন এক বধু তার পুত্র সন্তান জাদুকে কোলে নিয়ে নদীর অনেক বড় একটি মাছ কাটছিলেন। হঠাৎ অন্যমনস্ক হয়ে নিজের সন্তান জাদুকেই কেটে ফেলেন। এই কাহিনী থেকেই পরবর্তীকালে এই নদীর নাম হয় জাদুকাটা নদী। এ নদীর উৎপত্তিস্থল ভারতের জৈন্তিয়া পাহাড়। এ নদীর পানি অনেক ঠান্ডা, দুপুরের গেলে নঈতে ডূব দিতে একদম ভূলবেন না। তবে নদীর মাঝে যাওয়ার চেষ্টা করবেন না। মাঝে অনেক স্রোত থাকে। জাদুকাটার এক পাশে সুবিশাল পাহাড় উপরে নীল আকাশ আর নদীর স্বচ্ছ পানি এইগুলো মিলে অদ্ভূত এক ক্যানভাসের সৃষ্টি করে।
শিমুল বাগান
এটি বাংলাদেশের সব চাইতে বড় শিমুলা বাগান। এ বাগানে প্রায় ৩০০০ শিমুল গাছ রয়েছে। প্রায় ১০০ বিঘা জায়গা জুরে এই শিমুল বাগানের বিস্তৃতি। বসন্ত কালে শিমুল ফুলের রক্তিম আভা আপনার মনকে রাঙ্গিয়ে দিবে। শিমুল বাগানের অপর পাশে মেঘালয়ের সুবিশাল পাহাড় মাঝে সচ্ছ নীল জলের নদী জাদু কাটা আর এই পাশে রক্তিম শিমুল ফুলের আভা আপনার মন নেচে উঠবে। শিমুল বাগানে প্রবেশ মূল্য ২০ টাকা। শিমুল বাগানের নিচেই নৌকা আসে। নৌকা না আসলে ট্যাকের ঘাট থেকে বাইক নিয়ে ঘুরে যেতে পারবেন শিমুল বাগান।
বারিক্কা টিলা
মেঘালয়ের পাহাড়ের পাদদেশে সীমান্তের এই পাশে সবুজে মোড়ানো এক টিলার নাম বারেকের টিলা বা বারিক্কা টিলা। উঁচু এই টিলার একপাশে ভারতের সুউচু পাহাড়, অন্য পাশে স্বচ্ছ জলের নদী জাদুকাটা। বারিক্কা টিলা থেকেই দেখতে পারবেন মেঘ পাহাড়ের মিলবন্ধন। বারিক্কা টিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে আপনি যে নৈসর্গিক দৃশ্য দেখতে পারবেন তার রেশ থেকে যাবে বহুদিন। বারিকা টিলার পাশে দুইটি মিষ্টি পানির ছড়া রয়েছে। বর্ষাকাল ছাড়া এই ছরাগুলো পানি থাকে না বললেই চলে। ছড়া গুলো দেখতে খানিকটা ট্র্যাকিং করতে হবে। এছাড়াও ভারতের পাহাড়ে রয়েছে শাহ্ আরেফিনের মাজার এবং রয়েছে একটি তীর্থ স্থান। বছরের নির্দৃষ্ট দিনে এইখানে ওরস এবং পূণ্য স্নানের আয়োজন হয়। বারিক্কা টিলার পাশেই জাদুকাটা নদী। এ নদী দিয়েই নৌকায় করে আসতে পারবেন। কিন্ত নৌকা না আসলে ট্যাকের ঘাট থেকে বাইক বা ইজি বাইক চলে আসতে পারবেন বারিক্কা টিলায়।
হিজল বন
এছাড়াও রয়েছে
হাসন রাজার যাদুঘর
ডলুরা শহীদদের সমাধি সৌধ
পাইলগাঁও জমিদারবাড়ি
টাঙ্গুয়ার হাওর ভ্রমণে সঙ্গে যা যা রাখবেন
টাঙ্গুয়ার হাওর ভ্রমণের প্রয়োজনীয় কিছু তথ্য এবং সতর্কতা
- টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের সকলের।
- টাঙ্গুয়ার হাওরে বেশকিছু জলাবন রয়েছে। এমন কিছু করবেন না যাতে এই বনের ক্ষতি হয়।
- বোটে উঠেই আপনার লাইফ জ্যাকেটটি বুঝে নিবেন। যদি বোটে লাইফ জ্যাকেট না থাকে তাহলে বাজারে ভাড়া পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করে নিবেন।
- খরচ কমাতে চাইলে গ্রুপ ভিত্তিক ভ্রমণ করুন।
- বজ্রপাতের সময় বোটের ছাদে যাওয়া থেকে বিরিত থাকুন।
- যাদুকাটা নদীতে সাতার জানলেও কোনভাবেই লাইফ জ্যাকেট ছাড়া নামবেন না। জাদুকাটা নদীর তলদেশে তীব্র স্রোত থাকে যা উপর থেকে বুঝা যায় না।
- হাওরের মাছ, বন্যপ্রানী এবং পাখি শিকার থেকে বিরত থাকুন।
- অতি উচ্চ শব্দ সৃষ্টি করে এমন ধরনের ডিভাইস ব্যবহার থেকে থাকুন।
- হাওরের প্রাকৃতিক সৌন্দর্য্য এবং জীব বৈচিত্র রক্ষার জন্য কোন ধরনের অপচনশীল দ্রব্য হাওরের পানিতে ফেলবেন না। ( যদিও এই কাজটিই আমরা সব চাইতে বেশী করি। )
- টাঙ্গুয়ার হাওর ভ্রমনে আসার আগে অবশ্যই আপনার পছন্দের হাউজ বোটটি বুকিং করে আসবেন।









